হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুপুরের সিদ্ধান্ত সন্ধ্যায় পরিবর্তন, চুয়েট খুলবে ২২ জুন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আজ মঙ্গলবার দুপুরে ঘোষিত সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে ২২ জুন। 

আজ সন্ধ্যায় সিন্ডিকেটের ১২৪ তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। সিন্ডিকেট সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ জুন পর্যন্ত এর আগে ঘোষিত (হল ভেকেন্টসহ) স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম (সকল প্রকার পরীক্ষাসহ) স্থগিত থাকবে। পরদিন ২২ জুন সব হল খুলে দেওয়া হবে এবং শিক্ষা কার্যক্রম পূর্বের মতো চালু হবে। তবে স্নাতকোত্তর পর্যায়ের বিষয়ে পূর্বের সিদ্ধান্ত বলবৎ থাকবে। অর্থাৎ স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু হবে ১৭ জুলাই। 

ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধে চার দিন ধরে চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগের বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (১৪ জুন) থেকে ৫ জুলাই পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছিল। এ ছাড়া ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটিতে থাকবে বলে উল্লেখ করা হয়েছিল। ফলে বিশ্ববিদ্যালয় খোলার কথা ছিল আগামী ১৭ জুলাই। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালকের সমন্বয়ে দুপুরে আয়োজিত জরুরি সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিতে ছাত্রদের আজ বিকেল ৫টার মধ্যে ও ছাত্রীদের আগামীকাল সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হল খালি করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছিলেন। 

কিন্তু সন্ধ্যায় অনলাইনে আয়োজিত সিন্ডিকেটের বিশেষ সভায় দুপুরের জরুরি সভায় নেওয়া সিদ্ধান্ত পরিবর্তন করে ক্যাম্পাস বন্ধের সময় কমানো হয়। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ