হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিদ্যুতায়িত হয়ে জাহাজভাঙা কারখানার শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুতায়িত হয়ে মো. সিয়াম (১৬) নামে জাহাজভাঙা কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টায় উপজেলার বার আউলিয়া এলাকার সাগর উপকূলে অবস্থিত তাসিন শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সিয়াম উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাজলীপাড়া এলাকার মো. হারুনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে জাহাজভাঙা কারখানাটির দায়িত্বরত নিরাপত্তা প্রহরী মো. ইদ্রিস জানান, রাতে জাহাজভাঙা কারখানার ভেতরে বিদ্যুতের কেব্‌ল খোলার কাজ করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন সিয়াম। এ সময় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

নিহতের চাচাতো ভাই মোহাম্মদ রমজান বলেন, বিদ্যুতায়িত হওয়ার পরে ভাটিয়ারির বিএসবি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে জানতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ