হোম > সারা দেশ > নোয়াখালী

সোনাইমুড়ীতে অটোরিকশা উল্টে নিহত ১ 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে বেল্লাল হোসেন (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সোনাইমুড়ী পৌর এলাকার ছাতারপাইয়া সড়কের জমিদারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাস্থল থেকে অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ। বেল্লাল হোসেন সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের সিলাদি গ্রামের আলী আসাদের ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করতেন বলে জানা গেছে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোরে বেল্লালসহ কয়েকজন একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সেনবাগ-ছাতারপাইয়া সড়ক হয়ে সোনাইমুড়ীর দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটি সোনাইমুড়ী পৌরসভার জামিদারবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বেল্লাল। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জিয়া বলেন, ‘বেল্লালের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ