হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়কের পাশে পড়ে থাকা ব্যাগে মিলল শিশুর লাশ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও ফটিকছড়ি প্রতিনিধি 

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের পাশে রাখা ব্যাগের ভেতর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের কাঞ্চন নগর রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কালো চেক রঙের একটি ব্যাগ চেইন খোল অবস্থায় সড়কের পাশে পড়েছিল। স্থানীয়রা কাছে গিয়ে ব্যাগের ভেতর শিশুর লাশ দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করেন। পুলিশ গিয়ে ব্যাগের ভেতর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

এই বিষয়ে ঘটনাস্থলে যাওয়া ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) লিটন চাকমা জানান, শিশুটির বয়স এক মাসের মতো হবে। 

একই বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নুরুল হুদা বলেন, কেউ শিশুর মরদেহ রাতের অন্ধকারে ব্যাগে ঢুকিয়ে ফেলে রেখে গেছে। মরদেহের ময়নাতদন্ত করা হবে। তার পিতৃ-মাতৃ পরিচয় বের করার চেষ্টা চলছে। 

এ ব্যাপারে মামলা দায়ের করা হবে। উদ্ধার করা মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ