হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়া আশ্রয়শিবিরে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা হাবিজুল রহমান (৩২) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আজ রোববার উপজেলার পালংখালী আশ্রয়শিবিরের হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ই-৩ ব্লক ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে আরসার এক সদস্যকে আটক করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিহত হাবিজুল রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সক্রিয় সদস্য।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাকিমপাড়া ১৪ ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানা এলাকায় আরসা সন্ত্রাসী গোষ্ঠীর কয়েকজন সদস্য হাবিজুল রহমানের ওপর হামলা করে। তারা হাফিজুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। নিহত হাবিজুল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

হাবিজুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপর অভিযান চালিয়ে জড়িত সন্দেহে বাদশাহ মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। কেন, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। পাশাপাশি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ