হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির শাটলে কাটা পড়ে যুবকের মৃত্যু 

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে হাটহাজারী চৌধুরী হাট স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় যুবকের শরীর থেকে এক হাত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। 

নিহত যুবকের নাম মোহাম্মদ ইয়াসিন (৩০)। তিনি হাটহাজারী থানার ফতেহপুর ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়িকা আবাসিক এলাকার ডা. আনোয়ার ভবনের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী চবি শিক্ষার্থী মিসবাহ উদ্দিন আরাফাত আজকের পত্রিকাকে বলেন, ‘ওই যুবক বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে শাটল ট্রেনে ওঠেন। শাটল ট্রেন চৌধুরী হাট স্টেশনে পৌঁছালে তিনি শাটল ট্রেন থেকে নেমে দুই বগির সংযোগস্থল দিয়ে ছাদে ওঠার চেষ্টা করেন। কয়েক সেকেন্ডের ব্যবধানে ট্রেন চলতে শুরু করায় তিনি নিচে পড়ে যান।’ 

তিনি আরও বলেন, ‘একপর্যায়ে তার এক হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে শিক্ষার্থীরা ও স্থানীয়রা মিলে আহতাবস্থায় যুবককে উদ্ধার করে ফতেয়াবাদ ক্লিনিকে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, ‘চবির শাটলে কাটা পড়ে হাত বিচ্ছিন্ন হওয়া যুবক ইয়াসিনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেটা মানসিক প্রতিবন্ধী। শাটল ট্রেন চৌধুরী হাট স্টেশন পার হওয়ার পর ট্রেনে কাটা পড়ছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ