হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় বিএনপির মিছিলে হামলা: সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

নাজিম উদ্দীন। ছবি: সংগৃহীত

বিএনপির মিছিলে হামলার মামলায় চট্টগ্রামের আনোয়ারায় শ্রমিক লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাতে নগরীর বাকলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নাজিম উদ্দীন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও হাইলধর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। একই মামলায় এর আগে উপজেলার বরুমছড়া এবং বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী (৭৫) ও নোয়াব আলীকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০২০ সালের ২০ অক্টোবর আনোয়ারা উপজেলার কালাবিবি দিঘির মোড়ে বিএনপির মিছিলে হামলার অভিযোগে গত ৭ অক্টোবর আনোয়ারা থানায় একটি মামলা হয়। সেই মামলায় নাজিম উদ্দীনকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বাদী তৌহিদ মিয়া (৩৪)। মামলাটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১১২ জনকে আসামি করা হয়।

নাজিম উদ্দীন ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন এবং নগরের বাকলিয়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই বাসা থেকে তাঁকে আটক করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, বিএনপির মিছিলে হামলার অভিযোগে আনোয়ারা থানায় একটি মামলা হয়। সেই মামলায় নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হচ্ছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ