হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

নিহত কৃষক দল নেতা নাছির উদ্দিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে নাছির উদ্দিন (৪৩) নামের কৃষক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাছির হাতিলোটা এলাকার বাসিন্দা এবং সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিলোটা ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুল আলম।

বিএনপির নেতা মো. নুরুল আলম বলেন, নাছিরের মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ইফতার শেষে বাইরে যেতে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন নাছির। তাঁর মোটরসাইকেলটি বাড়ি থেকে ১৫০ ফুট সামনে যাওয়ার পর একদল দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। এ সময় তারা কৃষক দল নেতা নাছিরকে মাথা, ঘাড়সহ শরীরে বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিতের পর পালিয়ে যায়।

এ ব্যাপারে জানতে সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান ও পরিদর্শক (তদন্ত) মো. আলমগীরের মোবাইলে একাধিকবার কল করা হলেও তাঁরা ধরেননি।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ