হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা: জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার জিয়ারকান্দি সেতুর উত্তর পাশে গৌরীপুর-হোমনা সড়কে এ কর্মসূচি পালিত হয়। এ সময় এলাকাবাসী যুবলীগ নেতা হত্যা মামলার আসামিদের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে  সড়ক অবরোধ করে। 

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন নিহত যুবলীগ নেতার স্ত্রী পপি আক্তার, নিহতের ছোট ভাই কামাল হোসেন, তিতাস উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, বলরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুর নবী, সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার, আমির হোসেন, ফারুক হোসেন, মান্নান মুন্সি প্রমুখ। 

গত ৩০ এপ্রিল রাত ৮টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে যুবলীগ নেতা মো. জামাল হোসেনের (৪০) ভাড়া বাসার নিচে বোরকা পরিহিত তিন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করে। এ ঘটনার দুই দিন পর জামালের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ আরও সাত-আটজনকে অজ্ঞাত আসামি করে দাউদকান্দি থানায় হত্যা মামলা করেন। এই মামলায় বর্তমানে ১০ জন কারাগারে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ