হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে তরুণ নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে আসিফ মাহমুদ (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ আঞ্চলিক সড়কের খিলবাইছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

আসিফ মাহমুদ লক্ষ্মীপুর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রামের একটি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ মোটরসাইকেল চালিয়ে রামগঞ্জ এলাকা থেকে লক্ষ্মীপুর শহরের দিকে যাচ্ছিলেন। রামগঞ্জ সড়কের খিলবাইছা মাছিমনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে সেখানে থাকা স্পিডব্রেকার পার হতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, প্রচুর রক্তক্ষরণে রাত সাড়ে ১১টার দিকে আসিফ মারা যান। 

সদর থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার, মোটরসাইকেল দুর্ঘটনায় আসিফ মাহমুদ নামে এক তরুণ নিহত হয়েছেন। নিহতের লাশ পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ