হোম > সারা দেশ > কক্সবাজার

একজালে প্রায় ৩৫ মণ কোরাল, ৬ লাখ টাকায় বিক্রি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সেন্টমার্টিনে একদল জেলের জালে ধরা পড়েছে ২০৪টি লাল কোরাল। আজ বুধবার বেলা সাড়ে ৩টায় সেন্টমার্টিনের পূর্ব উত্তর খুড়ার মাথা সী বিচ পয়েন্ট থেকে মাছগুলো ধরা পড়ে। প্রায় ৩৫ মণ ওজনের এ মাছগুলো ৬ লাখ টাকায় কিনে নেন মুফিজ নামে এক মাছ ব্যবসায়ী। 

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বেলা ২টার দিকে মো. রশিদ মাঝির নেতৃত্বে ২০ জনের একটি জেলে দল ট্রলারে করে ওই এলাকায় মাছ শিকারে যান। পরে জাল ফেলানোর ঘণ্টা দু-এক পরে তা তুললে ২০৪টি লাল কোরাল মাছ পান তাঁরা। যার ওজন প্রায় ৩৫ মণ। জেলেরা এসব মাছের দাম হাঁকান ৭ লাখ টাকা। পরবর্তী সময়ে দরদাম করে ৬ লাখ টাকায় সেন্টমার্টিন পশ্চিম পাড়ার মাছ ব্যবসায়ী মুফিজ কিনে নেন এবং স্পিডবোটে করে লাল কোরাল বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যান। 

সেন্টমার্টিনের ব্যবসায়ী জসিম উদ্দিন শুভ বলেন, বেশ কিছুদিন সাগরে মাছ শিকার বন্ধ ছিল। সেই সঙ্গে শীতের আমেজের কারণে এসব মাছ ধরা পড়েছে। আগে তেমন এসব মাছ ধরা পড়েনি। 

সেন্টমার্টিনের সমুদ্র কানন রিসোর্টের চেয়ারম্যান আয়াত উল্লাহ খোমেনি বলেন, প্রতিটি মাছের ওজন ৫ থেকে ৯ কেজি পর্যন্ত। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ