হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে অটোরিকশা-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন অটোরিকশার যাত্রী। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের ভূঁইয়ার হাট বাজারসংলগ্ন কলোনির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকরে নাম মো. রাজিব (২৫)। তিনি চাঁদপুর জেলার চাঁদপুর গ্রামের মো. শরীফের ছেলে। রাজিব হাতিয়ার ভাসানচর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ বলছে, সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের ভূঁইয়ার হাট বাজারসংলগ্ন কলোনি রাস্তার মাথা এলাকায় রাস্তার ওপর ধানের বিচালি শুকাতে দেওয়া ছিল। কুয়াশায় রাস্তা পিচ্ছিল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাত সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী অটোরিকশা ও হ্যান্ড ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশার তিনজন যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় রাজিবকে উদ্ধার করে স্থানীয় লোকজন প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। 

নিহতের বাবা মো. শরীফ আজকের পত্রিকাকে জানান, ভাসানচরে দোকানে কাজ করতেন ছেলে রাজিব। বন্ধুর বিয়েতে যোগ দিতে রাতে তিনি বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে দুর্ঘটনায় শিকার হয়ে নিহত হন। কারও বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ না থাকায় ছেলের লাশ নিয়ে রাতে বাড়ি ফেরেন তিনি।

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, লিখিত অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা নেব।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ