হোম > সারা দেশ > চট্টগ্রাম

পতেঙ্গায় তেলবাহী জাহাজে আগুন, ২ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গায় তেলবাহী জাহাজে বিস্ফোরণে আগুন লাগার ঘটনায় ডেক ক্যাডেটসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। 

এর আগে আজ সোমবার বেলা ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ জাহাজে আগুন লাগে।

নিহত দুজন হলেন—সৌরভ কুমার সাহা ও মো. হারুন। তাঁদের পুড়ে যাওয়া মরদেহ জাহাজে ঝুলছিল। 

ইস্টার্ন রিফাইনারির একটি সূত্র জানায়, বিস্ফোরণস্থলে থাকা তিনজনের শরীর বিস্ফোরণে উড়ে যায়। এ তিনজনের একজন এখনো নিখোঁজ রয়েছেন। 

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘আমরা ইতিমধ্যে উল্লিখিত দুজনের লাশ পেয়েছি। ঘটনাস্থলে আরও তল্লাশি চালানো হচ্ছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ