হোম > সারা দেশ > কক্সবাজার

ঘূর্ণিঝড় হামুন: কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘূর্ণিঝড় হামুনের আঘাতের সতর্কতা হিসেবে কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। 

কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

ফ্লাইট ওঠানামা বন্ধসংক্রান্ত নির্দেশনাটি কক্সবাজার বিমানবন্দর থেকে সব এয়ারলাইনসকে পাঠানো হয়েছে। 

বিমানবন্দর সূত্র জানায়, বুধবার বেলা ২টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ রাখতে বলা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত যেসব এয়ারলাইনসের ফ্লাইট ছিল, সেগুলো বাতিল করতে বলা হয়েছে। 

এদিকে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় হামুন কুতুবদিয়া দিয়ে বাংলাদেশ অতিক্রম শুরু করেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানান। তিনি জানান, সন্ধ্যা ৬টার পর থেকেই ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম শুরু করেছে। চট্টগ্রাম-কক্সবাজারে বৃষ্টিপাত হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ