হোম > সারা দেশ > চাঁদপুর

পরিত্যক্ত ঝোপে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা আগ্নেয়াস্ত্র

চাঁদপুর ও মতলব উত্তর প্রতিনিধি

উদ্ধার করা ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা পিস্তল ও ম্যাগজিন। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যক্ত ঝোপ থেকে ম্যাগাজিনসহ ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মতলব উত্তর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা টহল দিচ্ছিলেন। এ সময় থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ ও সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) মো. রবিউল হোসেন ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সাদুল্ল্যাপুর ইউনিয়নের নয়াকান্দি বেড়িবাঁধসংলগ্ন ব্রিজের গোড়ায় ঝোপঝাড়ের ভেতরে থেকে প্লাস্টিকের ব্যাগে বিশেষভাবে রক্ষিত ম্যাগাজিনসহ সক্রিয় বিদেশি পিস্তলটি উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক আজকের পত্রিকাকে বলেন, উদ্ধার পিস্তলটি ভারতের তৈরি। যার গায়ে ইংরেজিতে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ