হোম > সারা দেশ > নোয়াখালী

সোনাইমুড়ীতে সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. বাবুল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকালে সোনাইমুড়ী স্কুল সড়কের ইমন মেটাল ওয়ার্কশপের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজিচালকসহ আরও দুই যাত্রী আহত হয়েছেন। 

নিহত বাবুল লক্ষ্মীপুর জেলার রামগতির মধ্য চরমার্টিন গ্রামের লোকমান হোসেনের ছেলে। তিনি অটোরিকশার চালক ছিলেন। সোনাইমুড়ী চৌরাস্তা আইডিয়াল স্কুল এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন বাবুল। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ সকালে ব্যাটারিচালিত অটোরিকশাটি (মিশুক) নিয়ে সড়কে বের হন বাবুল। সকাল ৮টার দিকে যাত্রী নিয়ে সোনাইমুড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান অটোচালক বাবুল। 

এ সময় সিএনজিচালকসহ আরও দুই যাত্রী আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর গাড়ি দুটি জব্দ করা হয়েছে। 

ওসি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ