হোম > সারা দেশ > ফেনী

ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলার ঘটনায় থানায় মামলা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ সোমবার ছাগলনাইয়া পল্লী বিদ্যুতের ডিজিএম মো. জানে আলম বাদী হয়ে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে এ মামলা করেন। এর আগে রোববার রাত পৌনে আটটার দিকে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ একদল জনতা ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালায়।

বিষয়টি নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎ অফিসে হামলা চালিয়েছে জনতা। বিদ্যুৎ অফিস এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছি।’

জানা গেছে, কিছুদিন ধরে ছাগলনাইয়া পৌর শহরসহ পুরো উপজেলায় লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৭ থেকে ১৮ ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। উত্তেজিত জনতা রাত পৌনে আটটা দিকে মিছিলসহ গিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালায়। এ সময় ভয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা চালায়। একপর্যায়ে জনতা ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কে অবস্থান নিলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে লোকজন সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ছাগলনাইয়া বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জানে আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বিক্ষুব্ধ দুই সহস্রাধিক জনতা বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে আসবাব, দরজা ও জানালার কাচ ভাঙচুর করে। ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা হয়নি। বিদ্যুতের চাহিদার চেয়ে প্রাপ্তি কম হওয়ায় লোডশেডিং বেড়ে গেছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ