হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া: সদর উপজেলায় সাত বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভুক্তভোগীর বাবা। এ ঘটনায় অভিযুক্ত সুমন (১৫) স্থানীয় ফারুক মিয়ার ছেলে।

শিশুটির বাবা জানান, বড়ির পাশে খেলার কোনো এক সময় সুমন শিশুটিকে তুলে পাশের খালের পাড়ে নিয়ে যায়। সেখানে বলাৎকার করে পালিয়ে যায়। শিশুটি পরিবারের কাছে এসে জানালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। তাতেও অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন জানান, শিশুটি সেক্সুয়াল অ্যাসাল্টের শিকার। তাকে হাসপাতালে ভর্তি দিয়েছি।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. ফখরুল আলম আশেক বলেন, বলাৎকারের শিকার ৭ বছরের শিশুটিকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। সার্জারি কনসালট্যান্ট এসে শিশুটিকে দেখেছেন। ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য ভিকটিমের ক্ষতস্থানের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এই ব্যাপারে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল গেছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তকে আটক করে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ