হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে চুরির অভিযোগে গণপিটুনি দিয়ে যুবককে হত্যা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে চুরির অভিযোগ গণপিটুনি দিয়ে রাহাত হোসেন (২৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পৌরসভার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত যুবক উক্ত পৌরসভার একই গ্রামের মেডিকেল রোডের টিপু সুলতানের বড় ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. আব্দুল গোফরান। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই রাতে পৌর এলাকার হাতিনার দীঘির পাড়ে ফয়জুল্লাহ আনসারীর নির্মাণাধীন বাড়ির তৃতীয় তলায় ভেন্টিলেটর ভেঙে ওই যুবক ঘরে ঢোকেন। এরপর রাহাত ওই ঘরের তিন-চারটি ওয়াশরুমের বাথরুম ফিটিংস ও টয়লেট এক্সেসরিজ খুলে নিয়ে যাওয়ার সময় দ্বিতীয় তলায় থাকা লোকজন বিষয়টি টের পায়। 

এ সময় যুবক ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে পিটুনি দেয়। আজ শনিবার ভোর ৬টার দিকে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা পিম্পল বড়ুয়া তাঁকে মৃত ঘোষণা করে। 

হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোল্লা মো. জাহাঙ্গীর কবীর জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। রাহাত চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন। তাঁর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ