হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে সড়ক দুর্ঘটনায় ২ রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের যাত্রী আমির হামজা (৫০) ও ইসমত আরা বেগম (১০) নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকা এ দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 

নিহতরা হলেন, উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল গফুরের ছেলে আমির হামজা ও একই ক্যাম্পের মো. ইদ্রিসের মেয়ে ইসমত আরা বেগম। 

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম এ ঘটনার নিশ্চিত করেছেন। 

পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, কক্সবাজার থেকে আসা একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প দিক থেকে আসা একটি ইজিবাইক টমটম গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ