হোম > সারা দেশ > খাগড়াছড়ি

দীঘিনালায় যুব দিবস উদ্‌যাপন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস। আজ মঙ্গলবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জাতীয় যুব দিবসে যুবকদের মাঝে ঋণের চেক, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে যুব দিবস উদ্‌যাপিত হয়েছে। ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে এবারের দিবসটি উদ্‌যাপিত হচ্ছে। 

আজ মঙ্গলবার সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা পরিষদের ভবন থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদের অডিটোরিয়ামের ভবনের সামনে এসে শেষ হয়। পরবর্তী এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

এ সময় দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম, দীঘিনালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম পেয়ার আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমা প্রমুখ। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ