হোম > সারা দেশ > কুমিল্লা

কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিল এক শিক্ষার্থী

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লায় কারাগার থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিল এক শিক্ষার্থী। আজ মঙ্গলবার চলমান পরীক্ষার গণিত বিষয়ে অংশ নেয় সাইফা আক্তার নামে ওই হাজতি। 

সে দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের সিপন সরকারের মেয়ে। 

গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া জানান, ‘সাইফা আক্তার গত বছর নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। গণিত বিষয়ে অকৃতকার্য হয়। এ বছর কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ও আদালতের নির্দেশনা অনুযায়ী সে জেলা কারাগারে বসে এক বিষয়ে (গণিত) পরীক্ষায় অংশ নিয়েছে।’ 

উল্লেখ, গত বছরের ৭ ডিসেম্বর তিতাস উপজেলার সোলাকান্দি গ্রামে মিনরা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে তাঁর নিজ ঘরে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। সাইফা আক্তার ওই বৃদ্ধা হত্যা মামলার আসামি।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ