হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুর পলিটেকনিকের শিক্ষক সোবহানকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

লক্ষ্মীপুর প্রতিনিধি

মো. সোবহান শরীফ। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মো. সোবহান শরীফকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে থেকে তাঁকে আটক করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

সোবহান শরীফকে পুলিশে সোপর্দ করা হয়। ছবি: সংগৃহীত

অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জুলাইয়ের ২৯ তারিখ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গঠিত সাইবার সিকিউরিটি কমিটির সদস্য ছিলেন শিক্ষক সোবহান শরীফ। গত আট মাস ধরে তিনি ক্যাম্পাসে অনুপস্থিত রয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ না করলে হলে থাকতে দিতেন না সোবহান শরীফ। সময়ে-অসময়ে মেয়েদের উত্ত্যক্ত করতেন। রয়েছে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ। তাঁকে আটকের খবর পেয়ে রাতে থানায় জড়ো হন বেশ কিছু শিক্ষার্থী। এ সময় তাঁকে ছেড়ে দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

আরও খবর পড়ুন:

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ