হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুই পক্ষের গোলাগুলি, যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুই সন্ত্রাসী সংগঠনের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুতুপালং ৮-ডব্লিউ রোহিঙ্গা আশ্রয়শিবিরে বি-২১ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রফিক (৩৩) ৮ ইস্ট ক্যাম্পের বি-২১ ব্লকের বাসিন্দা শামসু আলমের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্যাম্প-৮ ডব্লিউ ও ক্যাম্প-৮ই এর মধ্যে সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী এআরএ এবং আরএসওর সদস্যদের মধ্যে গোলাগুলিতে ক্যাম্প-৮ ইস্ট বি-২১ ব্লকের বাসিন্দা মোহাম্মদ রফিক নামের একজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ যুবককে আশপাশের রোহিঙ্গারা উদ্ধার করে ক্যাম্প-৯ এর এনজিও পরিচালিত একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গত মঙ্গলবার রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে সন্ত্রাসীরা মোহাম্মদ নুর নামে এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছিল।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ