হোম > সারা দেশ > নোয়াখালী

সোনাইমুড়ীতে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ভাই-বোন নিহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই অটোরিকশা যাত্রী। 

আজ শুক্রবার বেলা দেড়টার দিকে ঢাকা-নোয়াখালী মহাসড়কের সোনাইমুড়ী পৌরসভার বগাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বগাদিয়া এলাকার বশির আহম্মদের মেয়ে বিউটি আক্তার (২৪) ও তাঁর ছেলে ইয়াছিন আরাফাত (১৮)। 

স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা থেকে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। ভ্যানটি সোনাইমুড়ী পৌরসভার বগাদিয়া এলাকায় পৌঁছালে উল্টো পথে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশাটিতে থাকা দুই ভাই-বোন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বজরা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। পরবর্তীকালে ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ