হোম > সারা দেশ > চট্টগ্রাম

চুয়েটে অনলাইন ক্লাস স্থগিত

প্রতিনিধি, চুয়েট

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অনলাইন ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে অনলাইন ক্লাস বন্ধের নির্দেশনা কার্যকর হবে এবং ২২ মে পর্যন্ত স্থগিতাদেশ বলবৎ থাকবে।  

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড​. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়েটের ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের চলমান অনলাইন ক্লাসসমূহ আগামী ২২ মে পর্যন্ত স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সব ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, পরিচালক (ছাত্রকল্যাণ) সেন্টার চেয়ারম্যানগণের সমন্বয়ে আজ বৃহস্পতিবার একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলমান সকল অনলাইন শিক্ষা কার্যক্রম পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস বন্ধের নির্দেশনা কার্যকর হবে। এ নির্দেশনা চলবে আগামী ২২ মে পর্যন্ত। তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সমাপনী ব্যাচের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ