হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সরাইলে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শমলা বেগম (৭০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

শমলা বেগম ওই গ্রামের মৃত তালু হোসেনের স্ত্রী। তাঁর দুই ছেলে সৌদি আরবপ্রবাসী।

বৃদ্ধার পরিবার সূত্রে জানা গেছে, রাতে এশার নামাজ পড়ে শমলা বেগম তাঁর বড় ছেলের কক্ষে ঘুমাতে যান। সকাল ৮টার দিকে তাঁর বড় ছেলে সুলেমান মাকে খাবারের জন্য ডাকতে গিয়ে দেখেন গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। জীবিত আছেন ভেবে ফাঁসির দড়ি থেকে খুলে দেখেন তাঁর মা মারা গেছেন।

তাঁরা আরও জানান, শমলা বেগম পাগলাটে ও রাগী মানুষ ছিলেন। যা মন চাইতো তা-ই করতেন। হয়তো পাগলামিতেই এ কাজ করেছেন।

সরাইল থানার ওসি (তদন্ত) আ স ম আতিকুর রহমান জানান, এক বৃদ্ধা বড় ছেলের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন সংবাদে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ