হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

ফেনী প্রতিনিধি

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত ১টার দিকে ফেনী পৌর শহরের মধুপুর ব্রিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আজ সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনীর দাগনভূঞা উপজেলার মোহাম্মদ বিন জাহেদ (১৯), চট্টগ্রামের ভূজপুর থানার মো. মন্নান হোসেন (২২), বাগেরহাটের মোরেলগঞ্জের মো. সোহান (২১) ও কুমিল্লার চৌদ্দগ্রামের মো. এনামুল হক রাসেল (২২)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর ব্রিজ এলাকায় উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেনের নেতৃত্বে অভিযান চালায় ফেনী মডেল থানা–পুলিশের একটি দল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে তিনটি লোহার পাইপ, দুটি ছুরি, একটি টর্চলাইট, মুখোশ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন বলেন, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাঁরা আগেও বিভিন্ন এলাকায় ডাকাতি করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে আজ জেলহাজতে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ