হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নারী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হাসপাতালে। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের রামগতিতে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেওয়ায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের জমিদার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাছিমা আক্তার (২৫) রামগতি উপজেলা চরসীতা এলাকার আবদুল বারেকের স্ত্রী। আহতেরা হলেন নাছিমা আক্তারের বড় বোন ফারজানা আক্তার ও অটোরিকশাচালক। তাঁর নাম জানা যায়নি। ফারজানা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে রামগতির চরসীতা এলাকার বাবার বাড়ি থেকে অটোরিকশায় স্বামীর বাড়ি যাচ্ছিলেন নাছিমা আক্তার। তাঁর সঙ্গে ফারজানা আক্তারসহ দুই বোন ছিলেন। অটোরিকশাটি জমিদারহাট এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে মারা যান নাছিমা আক্তার। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সদর হাসপাতালের মেডিকেল চিকিৎসক কর্মকর্তা কমলাশীষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেওয়ার আগে নাছিমা আক্তারের মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। ফারজানা আক্তারকে ঢাকায় পাঠানো হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ