হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক বিদেশি অস্ত্র ও ৪৯১ রাউন্ড গুলি। 

গতকাল বৃহস্পতিবার রাতে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম ব্লকে ৮ এপিবিএনের টহল দলকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা, পরে আত্মরক্ষায় গুলি ছোড়েন এপিবিএনের সদস্যরা। 

বিষয়টি নিশ্চিত করেছেন, ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসাইন। 

কামরান হোসাইন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনার পর ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে বাড়ানো হয়েছে তৎপরতা।

প্রসঙ্গত, এক সপ্তাহ আগে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়ে অই ক্যাম্পের বি ব্লকের হেড মাঝি আজিম উদ্দিনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত আজিম উদ্দিনের স্ত্রীর দায়ের করা মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে পাঁচজন। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ