হোম > সারা দেশ > নোয়াখালী

কবিরহাটে অটোরিকশা উল্টে নিহত ১

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে অটোরিকশা উল্টে জাহানারা বেগম (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। রোববার সকালে জেলার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম ধানসিঁড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের স্ত্রী।

স্থানীয়রা জানান, জাহানারা বেগম সকালে নবগ্রামে মেয়ের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে আমিন বাজার এলাকায় নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে তাঁদের অটোরিকশাটি আমিন বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী পাওয়ার টিলারের সামনে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন জাহানারা বেগম।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ