হোম > সারা দেশ > নোয়াখালী

চাটখিলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল-রামগঞ্জ সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মো. আরিফ হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় চাটখিল মাখরাজ মসজিদসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আরিফ উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুর মুক্তার বাড়ির মোহাম্মদ আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ মোটরসাইকেল চালিয়ে চাটখিল বাজার থেকে হালিমা দীঘিরপাড় হয়ে বাড়িতে যাচ্ছিল। পথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এতে আরিফ দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার চেষ্টা করলে সামনে থাকা একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। তার মাথায় হেলমেট ছিল না। মাথায় গুরুতর আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই নিহত হয়। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ