হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে মধ্যরাতে আগুনে পুড়ল ১১ ব্যবসাপ্রতিষ্ঠান

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে গতকাল শনিবার রাতে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।

বহরিয়া বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, প্রথমে একজন সিএনজিচালিত অটোরিকশার চালক বাজারে আগুন জ্বলতে দেখেন। পরে মাইকিং ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ১১টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে কাপড়ের দোকান, খাবার হোটেল, স্বর্ণের দোকান, ফার্মেসি, মাইক ও ব্যাটারির দোকান রয়েছে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীরা দাবি করেছেন।

চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষ বলা যাবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ