হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে অস্ত্রসহ আটক যুবক কারাগারে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. হাসান (২২) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার দুপুরে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার গভীর রাতে উপজেলার কুমিরা ঘাটঘরসংলগ্ন মোর্শেদ কোম্পানির বাড়িতে অভিযান চালিয়ে হাসানকে আটক করা হয়। তিনি সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের বড় কুমিরা এলাকার বাসিন্দা।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন এই তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার রাতে একদল সন্ত্রাসী নাশকতার উদ্দেশ্যে কুমিরা ঘাটঘর এলাকায় অস্ত্রসহ অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। রাত ৩টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে গেলেও হাসানকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে একটি দেশীয় এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাঁকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ