হোম > সারা দেশ > ফেনী

পরশুরামে নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মো. শরিফুল ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শরিফুল ইসলাম পৌর এলাকার গুথুমা গ্রামের দুবাইপ্রবাসী মো. ইমাম হোসেনের ছেলে। সে উত্তর গুথুমা দারুচ্ছুন্নাহ মাদ্রাসার নুরানি বিভাগের প্রথম জামাতের ছাত্র ছিল।

শরিফুলের বাবা ইমাম হোসেন বলেন, ঈদে নানাবাড়ি বেড়াতে যায় শরিফুল। গতকাল দুপুরে মায়ের সঙ্গে বাড়ির পেছনে নতুন পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় সে। তার মা ছেলেকে খোঁজাখুঁজি করেও না পেয়ে চিৎকার শুরু করেন। কিছুক্ষণ পর শরিফুলের লাশ পুকুরে ভেসে ওঠে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ