হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে কৃষিকাজের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

রাঙামাটির লংগদুতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাতে জাবেদ আলী (২০) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার দুপুরে কৃষিকাজের সময় তিনি বজ্রপাতের শিকার হন। জাবেদ আলী উপজেলার বগাচতর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বগাচতর মুসলিম ব্লক এলাকার বাবুল হোসেনের ছেলে।

জানা গেছে, জাবেদ সকালে পরিবারের সঙ্গে তাঁদের কৃষিজমিতে কাজ করতে যান। বেলা ১টার দিকে হঠাৎ কয়েক মিনিটের বৃষ্টিপাত হয়। এ সময় বজ্রপাতে জাবেদের শরীর ঝলসে যায়। তাঁকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তফা মনির বলেন, বজ্রপাতে আহত যুবককে হাসপাতালে আনার আগেই মারা যান। তাঁর শরীরের কিছু অংশ পুড়ে গেছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ