হোম > সারা দেশ > নোয়াখালী

চাটখিলে অস্ত্রসহ দুই মামলার আসামি গ্রেপ্তার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল থেকে অস্ত্রসহ মো. সলিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের রুহিতখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি লোহার তৈরি পাইপ গান, দুটি কার্তুজ ও একটি কার্তুজের খোঁসা উদ্ধার করে। মো. সলিমের বাড়ি (৪০) উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের রুহিতখালী গ্রামে। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি সলিমকে আজ রোববার দুপুরে নোয়াখালী আদালতে প্রেরণ করা হয়। আসামির বিরুদ্ধে এরআগেও ২টি মামলা রয়েছে। এ ছাড়াও অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত আরেকটি মামলা রুজু করা হয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ