হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার পুলিশ মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।  গতকাল শুক্রবার এ দুই ব্যক্তিকে গ্রেপ্তার এবং আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের বড় মেহেদীপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে মুরাদ হোসেন (২৬) ও লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের সোলায়মানের ছেলে জুয়েল হোসেন (২৮)। 

পুলিশ জানায়, ১ জানুয়ারি রাত আড়াইটার দিকে চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার মহিন উদ্দিনের বাসার কলাপসিবল গেট ভেঙে একটি মোটরসাইকেল নিয়ে যায় চোরেরা। পরদিন এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা হয়। এর ভিত্তিতে চোরদের শনাক্ত ও মোটরসাইকেলটি উদ্ধারে কাজ শুরু করে পুলিশ। অভিযানকালে প্রথমে লক্ষ্মীপুর সদর এলাকা থেকে শুক্রবার সকালে জুয়েল হোসেনকে ও পরে তাঁর দেওয়ার তথ্যের ভিত্তিতে রাতে সুবর্ণচর উপজেলার চরজব্বার এলাকা থেকে মুরাদকে গ্রেপ্তার করা হয়। তারা জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলটি সুবর্ণচরের কাজীর দোকান এলাকায় রয়েছে স্বীকার করলে সেখান থেকে সেটি উদ্ধার করে পুলিশ। 

বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ