হোম > সারা দেশ > কুমিল্লা

শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ধরে পুলিশে সোপর্দ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী।

আজ বুধবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহাম্মেদ। অভিযুক্ত যুবকের নাম আলমগীর হোসেন ওরফে সোহেল (৩০)। তাঁর বাড়ি সদর দক্ষিণ উপজেলার দবির চট্টগ্রাম এলাকায়।

এ ঘটনায় শিশুটির মায়ের করা মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত সোহেল তাঁদের পাশের বাসায় ভাড়া থাকেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি মেয়েশিশুটিকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সোহেল খাটের নিচে লুকিয়ে যান। পরে তাঁকে বের করে এনে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিকে থানায় নিয়ে আসে।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল বলেন, ‘আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় জনতা আলমগীর হোসেন প্রকাশ সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সোহেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ