হোম > সারা দেশ > ফেনী

ফেনী-৩: সোনাগাজীতে ভোটকেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনী-৩ আসনের সোনাগাজী মজলিশপুর ইউনিয়নের দশআনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত প্রিসাইডিং কর্মকর্তাসহ সবাই পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

খবর পেয়ে সহকারী সিনিয়র পুলিশ সুপার তাছলিম হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কারা এটি করছে প্রাথমিকভাবে জানা যায়নি। 

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত আনুমানিক ৮টার দিকে অজ্ঞাত ব্যক্তি কেন্দ্রের অফিস কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ করে। তবে নির্বাচনী কোনো সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়নি।’ 

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘একটি কেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপের সংবাদ শুনেছি। সঙ্গে সঙ্গে এএসপি স্যার সেখানে যান। তবে নির্বাচনী কোনো সরঞ্জামের ক্ষতি হয়নি।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ