হোম > সারা দেশ > কক্সবাজার

সেন্ট মার্টিনে ধরা পড়ল ১৫০ কেজির বিরল বোল মাছ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলার সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সাগরে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি বোল মাছ। আজ শনিবার সকালে মাছটি ধরা পড়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় সেন্ট মার্টিনের ডেইলপাড়া ঘাটে বাজারে মাছটি তোলেন ট্রলারের মাঝি রশিদ মিয়া। এ সময় বিশাল মাছটি দেখার জন্য উৎসুক লোকজন ভিড় করেন। মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় কিনেছেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল। 

সেন্ট মার্টিন মৎস্য শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, শুক্রবার রাতে রশিদ মাঝির নেতৃত্বে ১০-১২ জন মাঝিমাল্লা মাছ ধরতে রওনা হন। তাঁরা সেন্ট মার্টিন উপকূলের দক্ষিণ-পশ্চিমে জাল ফেলেন। সেখানে তাঁদের জালে উঠে আসে বোল মাছটি। 

মাঝি রশিদ মিয়া বলেন, এত বড় মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার। মাছ পেয়ে যেমন খুশি, তেমনি দাম পেয়েও সন্তুষ্ট আমরা।  

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান মাছটি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৫০ কেজি ওজনের বোল মাছ পেয়ে উচ্ছ্বসিত জেলেরা। মাছটি বাজারে ওঠার খবর পেয়ে উৎসুক মানুষ ভিড় করেছিল। 

এর আগে ২০১৮ সালের ১৩ জানুয়ারি সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সাগরে বড়শিতে ধরা পড়েছিল ৯১ কেজি ওজনের একটি বোল মাছ, যা বিক্রি হয়েছিল ৬৮ হাজার টাকায়। 

এ ব্যাপারে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এই মাছ বিরল প্রজাতির। ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এটি সংরক্ষিত। এ মাছ সচরাচর ধরা পড়ে না। বছরে দু-একটি সেন্টমার্টিন সমুদ্র উপকূলে ধরা পড়ে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ