হোম > সারা দেশ > ফেনী

ছাগলনাইয়ায় ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টায় মুহুরীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ হেলপারসহ ট্রাকটি আটক করেছে। 

বিষয়টি নিশ্চিত করেন ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া। নিহতরা হলেন, ফেনী সদর থানার গোবিন্দপুর গ্রামের আবুল কাশেমের ছেলে নুর উদ্দিন (৩০) ও তাঁর স্ত্রী আকলিমা আক্তার (৩৬)। 

মনিরুল ইসলাম ভূইয়া জানান, মোটরসাইকেলের পেছনের চাকায় ওড়না পেঁচিয়ে রাস্তায় পড়ে যান আরোহী নুর উদ্দিন ও তাঁর স্ত্রী আকলিমা আক্তার। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক পেছন দিক থেকে চাপা দিলে তাঁরা ঘটনাস্থলেই নিহত হন। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ