হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোকালয় থেকে উদ্ধার হওয়া লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকার লোকালয় থেকে উদ্ধার হওয়া একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বন বিভাগের কর্মীরা বিপন্ন প্রজাতির এই বানরটি অবমুক্ত করেন। 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. জাহিদুর রহমান মিয়ার নির্দেশনায় সহকারী বন সংরক্ষক মাসুম আলমের উপস্থিতিতে বানরটি জাতীয় উদ্যানে অবমুক্ত করেন। 

এ সময় কাপ্তাই রেঞ্জ অফিসার মো. এ এস এম মহিউদ্দিন চৌধুরী, অশ্রেণিভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগ এর নানিয়ারচর স্টেশন কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, সদর রেঞ্জ বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বুড়িঘাট স্টেশন অফিসার মো. মনির হোসেন, কাপ্তাই প্রেস ক্লাব সাবেক সভাপতি মো. কবির হোসেন উপস্থিত ছিলেন। 

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহিউদ্দিন চৌধুরী জানান, কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত হওয়া লজ্জাবতী বানরটি গতকাল সোমবার নানিয়ারচর থেকে উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ