হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাউদকান্দির পৌর বাজারে আগুনে পুড়েছে ৯ দোকান

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি 

দাউদকান্দির পৌর বাজারে আগুনে পুড়েছে ৯ দোকান। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দাউদকান্দিতে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার রাত ৩টার দিকে উপজেলার পৌর বাজারের চেঙ্গাকান্দি ঘাটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মকর্তা এরশাদ হোসাইন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে।

আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই বাজারের ব্যবসায়ী শাওন।

আজ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত দোকানগুলো ঘুরে দেখে বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে সরকারিভাবে যতটুকু সাহায্য সহযোগিতা করার প্রয়োজন তা আমরা করব।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ