হোম > সারা দেশ > চট্টগ্রাম

পচা ভুসি, রং ও কাঠের গুঁড়া দিয়ে মসলা তৈরি, জেলা–জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকায় একটি মসলা তৈরির কারখানায় অভিযান চালিয়ে নিম্ন মানের ভুসি মিশ্রিত ৯০০ কেজি মসলা জব্দ করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা এবং এক বছর কারাদণ্ড দেওয়া হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে নগরের চাক্তাই এলাকার মিয়াখান নগর ব্রিজের পাশে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

অভিযানে কারখানার মালিক বাচ্চু মিয়াসহ চার শ্রমিককে হাতেনাতে আটক করা হয়। পরে বাচ্চুকে এক লাখ টাকা জরিমানা এবং এক বছর কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে মানবদেহের জন্য ক্ষতিকর রং, কয়লা, কাঠের গুঁড়া জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। 

এই বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, প্রতি বছরই পবিত্র রমজান মাসে অধিক মুনাফার আশায় বেশ কিছু অসাধু ব্যবসায়ী চট্টগ্রামে এ ধরনের ভেজাল মসলা উৎপাদন ও বাজারজাত করেন। চলতি বছর রমজানে চট্টগ্রামে যেন এ রকম ভেজাল খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত না হয়, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে। এরই অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ