হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিক্ষককে বদলির জন্য ঘুষ দাবি, দুদকের মামলায় শিক্ষা কর্মকর্তার আড়াই বছরের সাজা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (বরখাস্ত) আজিমেল কদরকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শিক্ষককে বদলির জন্য ঘুষ দাবি করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদের আদালত এই রায় দেন। আজিমেল কদর ঢাকা জেলার দোহার থানার দক্ষিণ জয়পাড়া এলাকার হাসান আলীর ছেলে।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ আজকের পত্রিকাকে বলেন, আসামির বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত হয়েছে। এই কারণে উপজেলা শিক্ষা কর্মকর্তা আজিমেল কদরকে দুদক আইনের দুটি ধারায় আড়াই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। 
 
মামলার এজাহার থেকে প্রাপ্ত তথ্যমতে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা আক্তারকে বদলির জন্য ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন আজিমেল কদর। এ ঘটনায় ২০১৯ সালের ২৭ মার্চ তাসলিমা আক্তার দুদক চট্টগ্রাম জেলা অফিসে অভিযোগ করেন। ২০১৯ সালের ২৮ মার্চ দুদক টিম ফাঁদ পেতে ঘুষের টাকাসহ আজিমেল কদরকে হাতেনাতে গ্রেপ্তার করেন। এ ঘটনায় ফটিকছড়ি থানায় দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক মো. নুরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দুদক তদন্ত শেষে আদালতে চার্জশিটও দাখিল করে। ২০২০ সালের ১৯ নভেম্বর আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

এ বিষয়ে কাজী ছানোয়ার আহমেদ বলেন, মামলাটিতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে মোট নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় আদালতে। রায়ের সময় আসামি আজিমেল কদর আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ