হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে। সম্প্রতি প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, বিশ্বের ১০০১-১২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান করছে চুয়েট। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এই তালিকা প্রকাশ করে।

প্রকাশিত এই র‌্যাঙ্কিংয়ের ব্যাপারে চুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া বলেন, ‘শিক্ষা-গবেষণার গুণগত মান বৃদ্ধিতে আইকিউএসি সারা বছর নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। এই র‌্যাঙ্কিংয়ে আমাদের অগ্রগতি প্রতিফলিত হয়েছে। আমরা সামনের দিনে আরও এগিয়ে যেতে সচেষ্ট আছি।’

এ ব্যাপারে জানতে চাইলে চুয়েটের অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, ‘টাইমস হায়ার এডুকেশন প্রদত্ত এই স্বীকৃতি আমাদের আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। শিক্ষা-গবেষণার অগ্রগতির ধারাবাহিকতা ধরে রাখতে আমরা নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে সুন্দর পরিবেশে যাতে শিক্ষা-গবেষণা এগিয়ে যেতে পারে, সে জন্য দক্ষ শিক্ষক ও বিশ্বমানের ল্যাব ইকুইপমেন্ট আছে আমাদের। আমরা শিক্ষকদের অধিক দক্ষতা বাড়াতে নিয়মিত যে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছি, এর ফল হিসেবে ভবিষ্যতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আরও ভালো স্কোর আসবে বলে আমি আশাবাদী।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ