হোম > সারা দেশ > চট্টগ্রাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতরে-বাইরে দীর্ঘ যানজট

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতরে-বাইরে দীর্ঘ যানজটে আটকা পড়ে শতাধিক গাড়ি। আজ শুক্রবার সন্ধ্যায় এই যানজটের সৃষ্টি হয়।

টানেল ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রায় সাড়ে ৭টা পর্যন্ত টানেলের ভেতরে-বাইরে অসংখ্য গাড়ি আটকা পড়ে। অনেকে টানেলের ভেতরে হেঁটেও পতেঙ্গা প্রান্তে বা আনোয়ারা প্রান্তে যান। আজ ছুটির দিনে গাড়ির বাড়তি চাপের কারণে এ যানজটের সৃষ্টি হয় বলে তাঁরা জানান।

এ বিষয়ে এখানকার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভির রিফার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘টানেলের ভেতরের দায়িত্ব আমাদের নেই। আমরা টানেলের বাইরের প্রান্তের দায়িত্বে রয়েছি।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ