হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭–এর বিচারক ফেরদৌস আরা এই আদেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

কফিল উদ্দিন জানান, এই মামলার একমাত্র আসামি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

যাবজ্জীবন পাওয়া আাসমি হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের নতুন আদর্শ গ্রাম এলাকার খোকন উদ্দিন (২৩)।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০২৩ সালের ৯ মে প্রতিবেশী ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে দণ্ডিত যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০–এর ৯(১) ধারায় খোকনকে একমাত্র আসামি করে মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিলে আদালত ২০২৪ সালের ৪ জানুয়ারি আসামি খোকনের বিরুদ্ধে চার্জ গঠন করেন। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত এ রায় দিয়েছেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ