হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ভারতে হোলি উৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দুই দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। 

আজ সোমবার সকালে এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। 

তিনি জানান, আজ হোলি উৎসব ও আগামীকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের জন্য এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হবে। 

তিনি আরও বলেন, ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।  

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন খায়রুল আলম বলেন, ‘মহান স্বাধীনতা দিবস ও হোলি উৎসব উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ